Bowbazar: ফের বউবাজারে ফাটল আতঙ্ক, ৩ বছর আগে মেট্রোর দেওয়া আশ্বাস ঘিরে সরব নয়না।Bangla News

প্রায় আড়াই বছর পর, বউবাজারের দুর্গা পিটুরি লেনে আবারও ফিরল ফাটল-আতঙ্ক। মেট্রোর কাজের জেরে, বুধবার রাত থেকে একাধিক বাড়ির দেওয়াল এবং মেঝেতে চিড় ধরতে শুরু করে। অসহায় অবস্থায় বাড়ি ছাড়তে হয়েছে বাসিন্দাদের। কবে আবার বাড়িতে ফিরতে পারবেন, সেই উত্তর নেই কারও কাছে। নিরাপদ আশ্রয় হারিয়ে এখন সঙ্গী শুধুই অসহায়তা আর অনিশ্চয়তা।

চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Noyna Banerjee) বলেন, "আমরা অত্যন্ত অবাক। মেট্রোর তরফ থেকে আমাদের জানানো হয়েছিল, সমস্ত মেরামতি করা হয়েছে এবং এই ঘটনা আর ঘটবে না।" বউবাজারের ঘটনার দায় মেট্রোর বলে জানান তিনি। পাল্টা ইস্ট ওয়েস্ট মেট্রোর রুট বদল করে এই বিপত্তি তৃণমূল এনেছে বলে কটাক্ষ দিলীপ ঘোষের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola