Bowbazar: ফাটল ধরা বাড়িগুলি ভবিষ্যত কী? বিকেলে বৈঠকে বসছে মেট্রো-পুর কর্তৃপক্ষ।Bangla News

বউবাজারে দুর্গা পিটুরি লেনে মেট্রোর কাজের জেরে একাধিক বাড়িতে ফের ফাটল ধরেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বিকেলে বৈঠকে বসছে মেট্রো ও পুর কর্তৃপক্ষ। গতকালই পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা ফাটল ধরা বাড়িগুলি পরিদর্শন করেন। আশপাশের বাড়িগুলির অবস্থাও খতিয়ে দেখেন তাঁরা। ফাটল ধরা বাড়িগুলির কী অবস্থা? পুরোপুরি ভেঙে ফেলতে হবে, নাকি, সংস্কার করে বাসিন্দারা বসবাস করতে পারবেন, সে বিষয়ে আজ পুরসভাকে রিপোর্ট দেওয়ার কথা বিল্ডিং বিভাগের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola