Bratya Basu: 'বাইরের কোনও পাল বিশ্ববিদ্যালয়গুলি নিয়ন্ত্রণ করুক, চাই না' রাজ্যপালের সঙ্গে ফের সংঘাতে শিক্ষামন্ত্রী
ABP Ananda | 25 Apr 2023 11:50 PM (IST)

রাজ্যপালের সঙ্গে ফের সংঘাতে শিক্ষামন্ত্রী। 'মুখ্যমন্ত্রীকে আচার্য করতে গতবছর জুনে বিধানসভায় বিল পাস। অনন্তকাল ধরে সেই বিল ফেলে রাখতে পারেন না। রাজ্যপালকে বলেছি, দয়া করে সই করুন, নইলে ফেরত পাঠান। বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আমরা কোনও নিয়ন্ত্রণ চাই না কিন্তু বাইরের কেউ নিয়ন্ত্রণ চাইলে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এতে কোনও কোনও বিশ্ববিদ্যালয় আগামীদিনে অচলাবস্থার দিকে যাবে। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কোনও মনোনীত মানুষ পুরোটা নিয়ন্ত্রণ করতে পারেন না'।
মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর