Buddhadeb Bhattacharya : হাসপাতাল থেকে ছুটির প্রস্তুতি শুরু, সেট আপ দেখতে বুদ্ধদেববাবুর বাড়িতে হোম কেয়ার টিম
ABP Ananda | 08 Aug 2023 07:22 PM (IST)

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু। আজ হাসপাতাল থেকে একটি টিম যায় বুদ্ধদেববাবুর বাড়িতে। বাড়ির সেট-আপ খতিয়ে দেখার জন্য বাড়িতে গেল মেডিক্যাল টিম। প্রায় আড়াই দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না বুদ্ধবাবুকে। কিন্তু তারপরেও সম্পূর্ণ সংক্রমণমুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবুর সব রক্ত পরীক্ষার রিপোর্ট চিকিৎসকদের মতে সন্তোষজনক। বুদ্ধবাবুকে বিছানা থেকে তুলে হাঁটা-চলা করানোর প্রয়াস শুরু হয়েছে। তাঁকে মুখ দিয়ে তরল খাবার খাওয়ানোর চেষ্টা চলছে। আজ আবার মিলিত হবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। আলোচনার পরেই কবে তাঁকে বাড়ি পাঠানো যায় সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।