Buddhadeb Bhattacharya:'শেষদিকে উনি দেখা করতে চাইতেন না', বুদ্ধবাবুর রোমন্থন করলেন সৌরভ
ABP Ananda | 10 Aug 2024 09:22 AM (IST)

ABP Ananda Live: বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী, তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ক্রিকেট পাগল মুখ্য়মন্ত্রীর সঙ্গে প্রায়শই কথা হত সৌরভের। ভারত ভাল খেললে, বাঙালি অধিনায়ককে অভিনন্দন জানাতে ভুলতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণের পর সেই সব বড্ড মনে পড়ছে সৌরভের। এবিপি আনন্দর কাছে উজাড় করলেন অনেক অজানা কথা। 'খুবই দুঃখের, আমি ওনাকে অনেকদিন আগে থেকেই চিনতাম, মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই। উনি খেলাধূলা, সিনেমা খুব ভালবাসতেন। নন্দনে যেতেন সিনেমা দেখার জন্য, তখনও তিনি মুখ্যমন্ত্রী হননি। আমার সঙ্গে খুবই ভাল সম্পর্ক ছিল। আমি খুব দুঃখ পেয়েছি। আমি খুব খুশি রাজ্যসরকার যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন তা খুবই প্রশংসনীয়। মাঝে মাঝে দেখা হতো কিন্তু শেষ দিকে উনি দেখা করতে চাইতেন না অসুস্থার জন্য,' জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।