Buddhadeb Bhattacharya: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চোখে দুনিয়া দেখবেন দুজন

ABP Ananda  |  10 Aug 2024 07:21 AM (IST)
ABP News

ABP Ananda Live: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর চোখে দুনিয়া দেখবেন দুজন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন উদ্যোগী হয়েছিলেন রাজ্যে শিল্পায়নের জোয়ার আনতে। দু-চোখে ছিল সেই স্বপ্ন।মরণোত্তর চক্ষুদান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি সূত্রে দাবি,প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে। চোখে অস্ত্রোপচারের পর দুই গ্রহীতার শারীরিক অবস্থা এখন সন্তোষজনক। মুখ্যমন্ত্রী থাকাকালীন চোখের সমস্যার কারণে একাধিকবার এই রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজিতে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রেটিনার সমস্যা থাকলেও, বুদ্ধদেব ভট্টাচার্যর কর্নিয়া ঠিক ছিল। ছানি অপারেশন না করানোয় কর্নিয়ার গুণগত মান ভাল ছিল। চোখে অস্ত্রোপচারের পর ২ গ্রহীতার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি সূত্রে খবর।


আরও খবর, তারার দেশে বুদ্ধদেব ভট্টাচার্য। কাস্তে-হাতুড়ি-তারার পতাকা গায়ে জড়িয়ে শেষ যাত্রায় তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আকুতি তাঁর অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের। এদিন সকাল থেকেই তপসিয়ার পিস ওয়ার্ল্ডের সামনে জড়ো হন অনেকে। কারও হাতে ফুল, কারও হাতে ছবি। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Buddhadeb Bhattacharya: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চোখে দুনিয়া দেখবেন দুজন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন