Buddhadeb Bhattacharya: বিছানায় বসে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছেন, ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য
ABP Ananda | 07 Aug 2023 06:59 AM (IST)

ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, বিছানায় বসে গুনগুন করে গাইছেন রবীন্দ্র সঙ্গীত। বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। সংক্রমণ-মুক্ত হওয়ায় বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক। ২ দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। তবে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।