পূর্ব বর্ধমান : ভাতারে প্রবল বর্ষণে ভাঙল অস্থায়ী সেতু, পূর্ত দফতরের কাজ নিয়ে ক্ষুব্ধ বিধায়ক

প্রবল বৃষ্টিতে জলের তোড়ে ভেঙে গেল অস্থায়ী সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ব ও পশ্চিম ভাতারের মধ্যে। পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়ার নারায়ণপুর গ্রামের ঘটনা। ভাতার থেকে বর্ধমান হয়ে কামারপুর যাওয়ার প্রধান রাস্তা এটি। পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছিল আর তাই এই অস্থায়ী সেতু তৈরি করা হয়। বুধবার সেতু ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি। পিডব্লুডির (PWD) কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola