Ananda Sakal (2): রায়গঞ্জে যাত্রী নিয়ে জাতীয় সড়কের ধারে কারখানায় ঢুকে পড়ল বাস, মৃত এক

দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ।  তার আগে  চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

 

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে যাত্রী নিয়ে জাতীয় সড়কের ধারে কারখানায় ঢুকে পড়ল বাস। এক মহিলা বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত ২০ জনেরও বেশি। সকাল ৬টা নাগাদ রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘুঘুডাঙা মোড়ে দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে শিলিগুড়িগামী বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola