Bus Fare Hike : ইচ্ছেমতো বাস ভাড়া বাড়িয়েছে মালিক সংগঠন, স্বীকার করছেন বাস কর্মীরা
ABP Ananda | 30 May 2023 03:26 PM (IST)

বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই ৭টাকার জায়গায় অন্তত ১০টাকা ভাড়া গুণতে হচ্ছে। অথচ সরকারিভাবে ভাড়া বাড়েনি। মালিক সংগঠন ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে বলে স্বীকার করছেন বাস কর্মীরা। তাঁদের দাবি, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। রোজকার হয়রানি এড়াতে যাত্রীদের একাংশও চাইছেন ভাড়া বাড়িয়ে সঠিক তালিকা দেওয়া হোক।