Kolkata News: খাস কলকাতায় পুলিশ লেখা গাড়িতে তুলে অপহরণ ব্যবসায়ীকে! ABP Ananda Live
ABP Ananda | 03 Feb 2024 02:03 PM (IST)

West Bengal News: খাস কলকাতায় পুলিশ (Kolkata Police) লেখা গাড়িতে তুলে অপহরণ! গান পয়েন্টে রেখে ব্যবসায়ীকে অপহরণ! হরিদেবপুরে (Haridevpur) একটি পানশালার সামনে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে (CCTV Footage) অপহরণের মুহূর্তের ছবি। পুলিশের দাবি, অপহরণের পর ব্যবসায়ীর থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। টাওয়ার লোকেশন দেখে গাড়িকে ধাওয়া, দাবি পুলিশের। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। ABP Ananda Live