Businessman Accused: ‘তোলা’ না দেওয়ায় বেলেঘাটায় ব্যবসায়ীকে মার, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2022 04:56 PM (IST)

‘তোলা’ না দেওয়ায় বেলেঘাটায় ব্যবসায়ীকে মার, গ্রেফতার ২। দোকানের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। ব্যবসায়ীর উপর হামলার অভিযোগে ২ অভিযুক্ত গ্রেফতার। ব্যবসায়ীর উপর হামলায় এখনও অধরা মূল অভিযুক্ত রাজু নস্কর। রাজনৈতিক কারণে ফাঁসানোর চেষ্টা চলছে, দাবি রাজু নস্করের। সিসি ফুটেজের সূত্র ধরে তদন্তে বেলেঘাটা থানার পুলিশ। ‘রাজু তৃণমূলের সঙ্গে থাকলেও, এর সঙ্গে দলের কোনও যোগ নেই’। বেলেঘাটায় ব্যবসায়ীর উপর হামলায় দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের