CAA : লোকসভা ভোটের আগেই CAA চালু সারা দেশে? স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের বড় দাবি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ২০২৩ এর শেষ লগ্নে বঙ্গ সফরে এসে, ২৪ এর ভোটের দামামা বাজিয়ে, ফের CAA চালু করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছেন, 'আজ আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, CAA এই দেশের আইন। একে কেউ আটকাতে পারবে না।' এবার লোকসভা ভোটের আগেই দেশজুড়ে চালু হতে পারে সিএএ বলে দাবি করলেন  স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক। দাবি পিটিআই সূত্রে। ওই সূত্রের দাবি, ' আইনের ধারা তৈরি হয়ে যাবে। এক বার ওই ধারা তৈরি হয়ে গেলেই আইনটি কার্যকর করা যেতে পারে এবং যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে "। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola