Kunal Ghosh : কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট | ABP Ananda LIVE

Calcutta High Court : কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর স্পেনে যাওয়ার অনুমতি । কুণাল ঘোষকে স্পেনে যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে বাণিজ্য সম্মেলনে অংশ নিতে পারবেন কুণাল । বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। 'কুণাল বিদেশে গেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে, তার সপক্ষে সিবিআই তথ্য দিতে পারেনি'। 'কুণাল ঘোষ একজন অভিযুক্ত, কিন্তু অভিযোগ এখনও প্রমাণিত হয়নি'।  তাই কুণালের বিদেশ যাত্রা আটকানো যায় না, মন্তব্য বিচারপতির। 'এর আগেও কুণাল সিঙ্গাপুরে গিয়েছেন এবং আইন মোতাবেক ফিরে এসেছেন'। আইন ভঙ্গের কোনও অভিযোগ বিরুদ্ধে ওঠেনি, মন্তব্য বিচারপতির। ৫ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হল কুণাল ঘোষকে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে জমা দিতে হবে পাসপোর্ট

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola