Calcutta High Court: 'কবে রানিনগর পঞ্চায়েত সমিতির নির্বাচন সম্ভব ?' রাজ্যের কাছে জানতে চাইল আদালত
ABP Ananda | 15 Sep 2023 01:43 PM (IST)

'কবে রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন করা সম্ভব ?' ,রাজ্যের কাছে জানতে চাইল আদালত। ১৯ সেপ্টেম্বরের মধ্যে জানানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। নতুন করে স্থায়ী সমিতির নির্বাচনের দিন ঠিক করা হোক, আবেদন রানিনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্যদের। 'সভাপতির জামিনের আবেদন করা হয়েছে তিনি জামিন না পেলে তাঁকে নির্বাচনের দিন জেল থেকে হাজির করা হোক'।আবেদন রানিনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্যদের।নির্বাচন পর্যন্ত যেন পঞ্চায়েত সমিতির কোনও সদস্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয়, দাবি মামলাকারীদের.'মামলাকারীদের ভূমিকা দেখুন, কী করেছে দয়া করে দেখুন একবার।পলিশ রিপোর্ট দেখুন, বিচারপতি অমৃতা সিন্হাকে অনুরোধ রাজ্যের। এসব বানানো রিপোর্ট, মন্তব্য বিচারপতির।