Calcutta High Court : আরও ১১২ জনকে প্রাথমিক শিক্ষকের পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2022 11:36 PM (IST)

দু’হাজার চোদ্দ সালের TET’এ ভুল প্রশ্ন নিয়ে মামলার প্রেক্ষিতে, আজ আরও ১১২ জনকে প্রাথমিক শিক্ষকের পদে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে সোম, মঙ্গল, বুধ, ৩ দিনে, ১৮৯ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।