Abhijit Gangopadhyay: সব মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | ABP Ananda LIVE

Justice Abhijit Ganguly: সব মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(abhijit gangopadhyay)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি । 'আপনি চলে গেলে অনেক ক্ষতি হবে'। আমাদের ছেড়ে যাবেন না, আর্জি আইনজীবী কমলেশ ভট্টাচার্যর (Kamalesh Bhattyacharya)। 'আমি এখন থেকে নিজেকে অন্য কাজে নিয়োজিত করব'। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'আপনার কাজ এখনও শেষ হয়ে যায়নি'। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ করে মন্তব্য আইনজীবী কমলেশ ভট্টাচার্যর। 'আমি ২৯ বছর ধরে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)আইনজীবী'। সকলের সঙ্গে যোগাযোগ থাকবে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার জায়গায় অন্য কেউ আসবেন'। তিনি নিশ্চয়ই আপনাদের সুরাহা করবেন, মন্তব্য বিচারপতির। আইনজীবী ও সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে এজলাস ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola