Calcutta High Court : ‘হিমশৈলের চূড়া মাত্র, গোটা হিমশৈল জলের নিচে’, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্ত রিপোর্টে ‘ভয়ঙ্কর পরিসংখ্যান’, 'আগে আবর্জনা পরিষ্কার করুন, গোটা প্যানেল খারিজ করা উচিত’, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর ।‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন’, ‘আমিও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছি’, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
‘হিমশৈলের চূড়া মাত্র, গোটা হিমশৈল জলের নীচে’, ‘ভবিষ্যতের ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে’, ‘জিজ্ঞাসা করবে, এঁরা কেমন শিক্ষক?’ ‘সরকারি নিয়োগ প্রক্রিয়ায় যাতে অবৈধ ভাবে নিযুক্তরা যেন অংশ নিতে না পারে’, ‘অবৈধ ভাবে নিযুক্তদের রুখতে ব্যবস্থা করা উচিত, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
Tags :
Justice SSC CalcuttaHighCourt SSCScam ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews