Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র কেবিন থেকে CC ক্যামেরা সরিয়ে নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
SSKM-এ ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে থাকতে হচ্ছে না জ্যোতিপ্রিয় মল্লিককে। আপাতত কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে CC ক্যামেরা সরিয়ে নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে কেবিনের ভিতরে CRPF-এর জওয়ান মোতায়েন করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডির তদন্তকারী আধিকারিকের অনুমতি নিয়ে তবেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাৎকারীরা।