Teacher transfer guideline: 'জঙ্গলের আইন চলতে পারে না', শিক্ষক বদলি নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের
ABP Ananda | 20 Jan 2023 04:23 PM (IST)

শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া হাইকোর্ট(Calcutta High Court)। ''এবার থেকে শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য 'প্রশাসনিক বদল' গাইডলাইন''। 'এই আইনে যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর'। অ্যাডভোকেট জেনারেলের (Advocate General) পরামর্শর পর সিদ্ধান্ত হাইকোর্টের। 'জঙ্গলের আইন চলতে পারে না'। 'যত শিক্ষক বদলির(Teacher Transfer) মামলা আছে এবার থেকে এই আইন প্রয়োগ হবে'। 'কলকাতার(Kolkata) ছাত্রশূন্য স্কুলের শিক্ষককে হাওড়ায়(Howrah) যেতেই হবে'। 'শিক্ষা দফতর নির্দেশ দেওয়ার ৭দিনের মধ্যে পালন করতে হবে'। 'নির্দেশ পালন না করলেই পদক্ষেপ'। শিক্ষা দফতরকে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু(Justice Biswajit Basu)।