Calcutta High Court: রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মিছিল আটকাতে গিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য
ABP Ananda LIVE: রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মিছিল আটকাতে গিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির (State Coordination Committtee Rally)মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। শর্তসাপেক্ষে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 'এক লাইনে মিছিল করতে হবে'। 'মিছিল শেষে কেবলমাত্র একজন বক্তৃতা রাখতে পারবেন'। 'শান্তিপূর্ণ মিছিল করতে হবে, মিছিল যেন কোথাও দাঁড়িয়ে না যায়'। 'আজই দুপুর ১টায় হাওড়া(Howrah) রেল মিউজিয়াম থেকে শুরু হবে মিছিল'। 'নবান্ন বাসস্ট্যান্ডে শেষ হবে মিছিল'। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 'মিষ্টি দই, আলুপোস্ত, লুচি বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, মিছিল-মিটিংও তাই'। এখানে সবাই জন্মগত যোদ্ধা, মন্তব্য প্রধান বিচারপতির।
Tags :
Division Bench ABP Ananda LIVE Howrah /West Bengal CALCUTTA HIGH COURT State Coordination Committtee Rally