Calcutta Medical College: করোনার জেরে, কলকাতা মেডিক্যালে হল না, MBBS-এর তৃতীয় সিমেস্টারের পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jun 2022 09:44 PM (IST)

করোনার জেরে, কলকাতা মেডিক্যালে হল না, MBBS-এর তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। খাতা-প্রশ্নপত্র নিয়ে পরীক্ষকরা হাজির থাকলেও এদিন পরীক্ষা দিতে আসেননি মেডিক্যাল পড়ুয়ারা। কবে হবে এই পরীক্ষা? পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।