Sumit Roy | ক্যামাক স্ট্রিট কাণ্ডে চাপ বাড়াচ্ছে পুলিশ, অভিষেক-সুমিত-ডেরেকের পরে বৈশ্বানরকেও সমন

ABP Ananda  |  01 Sep 2026 03:40 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : ক্যামাক স্ট্রিটের বিল-বোর্ড কাণ্ডে চাপ বাড়াচ্ছে পুলিশ। অভিষেক-সুমিত-ডেরেকের পরে বৈশ্বানরকেও সমন। নোটিস নিয়ে হুমায়ুন কবীরের বাড়িতে গেল পুলিশ।


 


স্বাস্থ্যবিমা নিয়ে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাবেন পেনশনও


সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রাম থেকে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প নিয়ে মঙ্গলবার ফের নয়া ঘোষণা করলেন তিনি। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানান যে, রাজ্যের সাধারণ নাগরিকদের পাশাপাশি এখন থেকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় চিকিৎসার সুযোগ পাবেন। অর্থাৎ নিয়ম অনুযায়ী, যাঁরা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারেননি, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে যুক্ত করা হল।


নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''স্বাস্থ্যসাথীতে সরকারি বেসরকারি মিলে ১৭০০ হাসপাতালে সাংবাদিকরা চিকিৎসার সুযোগ পেতেন। বর্তমানে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমাতে রাজ্যের ১৯০০ হাসপাতালে সরকারি এবং বেসরকারি মিলে আপনারা চিকিৎসার সুযোগ পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার সুবিধা ভারতবর্ষের ৩৮ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে পাবেন।  AIIMS, CMC ভেলোর হতে পারে, টাটা ক্যান্সার হসপিটাল হতে পারে, চন্ডিগড় PGI হতে পারে, রেড্ডির হাসপাতাল হতে পারে, দেবি শেঠি-র ব্যাঙ্গালোরের হাসপাতাল হতে পারে। এটি একটি বাড়তি সুযোগ। দ্বিতীয়ত যারা আয়ুষ্মান ভারতে নথিভুক্ত আছেন, তাদের আলালদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার কার্ড নেওয়ার প্রয়োজন নেই। যারা ক্রিটেরিয়ার জন্য মাননীয় মুখ্যসচিব খুব বিস্তারিতভাবে বলেছেন যে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছেন। ৭০ ঊর্ধ যারা, তাদের কোনও ক্রাইটেরিয়া নেই, এমন ৪০ লক্ষ সিনিওর সিটিজেন আছেন, তাঁদের আলাদা করে  মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার কার্ড নেওয়ার প্রয়োজন নেই, তার মধ্যে সাংবাদিকরাও পড়েন। যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারলেন না, তাঁদের আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় যুক্ত করলাম। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের স্বপরিবারে এই সুবিধা পাবেন। তার সূচনা আজ হল।''

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Sumit Roy | ক্যামাক স্ট্রিট কাণ্ডে চাপ বাড়াচ্ছে পুলিশ, অভিষেক-সুমিত-ডেরেকের পরে বৈশ্বানরকেও সমন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন