Abhishek Banerjee: আচমকা ক্য়ামাক স্ট্রিটে পুলিশ-দমকল, স্ক্য়ানারে অভিষেকের অফিসের ভুরিভুরি 'অনিয়ম'

ABP Ananda  |  01 Sep 2026 08:03 AM (IST)
ABP News

ABP Ananda LIVE : বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢোকার সময় বাধার মুখে পড়তে হয়েছিল পুলিশ ও পুরসভার আধিকারিকদের। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ব্য়ক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ব্য়াপক ধস্তাধস্তি, হাতাহাতি বেঁধে যায়। তার ৪ দিনের মাথায় আজ ফের দমকলকে নিয়ে সেখানে গেল পুলিশ। দেখা গেল একেবারে উল্টো ছবি। বিনা বাধায় ভিতরে ঢুকলেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রত্যেক ফ্লোর ও বেসমেন্টে গিয়ে খতিয়ে দেখলেন অগ্নি নির্বাপণ ব্যবস্থা। কোথায় অসঙ্গতি রয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করা হবে। তারপর নোটিস দেওয়া হবে বলে জানিয়েছে দমকল।

আরও পড়ুন...

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত FIR দায়ের করেছে হেস্টিংস থানা। বলপ্রয়োগ করে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা। আর এবার পুলিশ সূত্রে খবর, বয়ান রেকর্ড করার জন্য সময় চাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে। তিনি সময় না দিলে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও আইনের কাছে মাথা নিচু করতেই হবে বলে বক্তব্য বিজেপির। এদিকে 'কালীঘাট-তৃণমূল' প্রশ্ন তুলছে পুলিশের সঙ্গে সহযোগিতা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এই FIR? 

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Abhishek Banerjee: আচমকা ক্য়ামাক স্ট্রিটে পুলিশ-দমকল, স্ক্য়ানারে অভিষেকের অফিসের ভুরিভুরি 'অনিয়ম'

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন