Bowbazar: বউবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য গোয়েঙ্কা কলেজে ক্যাম্প | Bangla News
ABP Ananda | 16 Oct 2022 11:21 AM (IST)

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, বউবাজারে মেট্রো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্যের জন্য আজ থেকে গোয়েঙ্কা কলেজে খোলা হচ্ছে ক্যাম্প। সেখানে থাকবেন পুলিশ, পুরসভা ও KMRCL-এর প্রতিনিধিরা। ক্যাম্পে এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন ক্ষতিগ্রস্তরা। তবে ক্যাম্প কখন খুলবে সেই নির্দিষ্ট কোনও সময় বলা হয়নি। বিপর্যয়ের ৪৮ ঘণ্টা পর, এখনও চলছে গ্রাউটিংয়ের কাজ।