Sukanta Majumdar:উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রের BJP প্রার্থীর সমর্থনে প্রচার সুকান্তর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ১০ জুলাই রাজ্যে ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে প্রচার করলেন সুকান্ত মজুমদার।

সকাল থেকেই আকাশের মুখ ভার, জেলায় জেলায়। কোথাও ঘনকালো মেঘে ছেয়েছে আকাশ। কোথাও ঠাহর করা যাচ্ছে না, সকাল না বিকেল ! যদিও পূর্বাভাস মিলিয়েই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনায়। কোথাও ইতিমধ্য়েই জমেছে বৃষ্টির জল। তবে বাসে-ট্রেনে সেই রুমাল বার করতেই হচ্ছে। কারণ দরদরিয়ে গড়াচ্ছে ঘাম। বাতাসে যে জলীয়বাস্প বাসা বেধে আছে। যাওয়ার নাম নেই। যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে। ঠিক এমনই সময় ফের বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Office)।

চোর সন্দেহে বউবাজারের ছাত্রাবাসে গণপিটুনিতে যুবক খুন। প্রকাশ্যে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। শরীরের একাধিক অংশে হাড় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 'হাইপো ভলেমিক শকেই বউবাজারে টিভি মেকানিকের মৃত্যু'। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের ইন্টারনাল ইনজুরি, প্রচুর রক্তক্ষরণে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়েছে। শরীরে একাধিক আঘাত, ভোঁতা কিছু দিয়ে মারেই মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola