High Court: একজন দুর্নীতির চেষ্টা করেছে বলে কি ..... ছাড়পত্র পেয়ে যাবেন? এসএসসি-কে প্রশ্ন বিচারপতির | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: একজন দুর্নীতির চেষ্টা করেছে বলে কি আপনারাও দুর্নীতির ছাড়পত্র পেয়ে যাবেন? এসএসসি-কে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। মূল মামলাকারীরা দুর্নীতি করে চাকরি পাওয়ার চেষ্টা করেছেন, পাননি বলে মামলা করেছেন, সওয়াল করেছিল এসএসসি। সেই সওয়ালের প্রেক্ষিতেই এই মন্তব্য বিচারপতি বসাকের । কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেন এবং কী ভিত্তিতে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে এসএসসি? প্রশ্ন হাইকোর্টের। এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। এসএসসি কোন মিটিংয়ের মাধ্যমে চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল তার বিস্তারিত তথ্য তলব বিচারপতির। 'যদি সম্পূর্ণ প্যানেল বাতিল হয়, তবে অনেক যোগ্য প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন', তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে, জনগণের টাকা কেন এভাবে নষ্ট হবে ? প্রশ্ন বিচারপতির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola