Tapas Roy TMC News: লোকসভা ভোটের আগে কি তৃণমূল ছাড়তে পারেন তাপস রায়? তুমুল জল্পনা
লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে কি তৃণমূল (TMC) ছাড়তে পারেন তাপস রায় (Tapas Roy)? এমনই জল্পনা ঘিরে হইচই পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। এখনও পর্যন্ত এই বিষয়ে বরানগরের তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের দাবি, গতকাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার ফোন করলেও, ধরেননি তাপস রায়!