Canning Murder Update : ক্যানিং-খুন-কাণ্ডে মূল অভিযুক্ত রফিকুলের বাড়িতে ভাঙচুর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  08 Jul 2022 12:40 PM (IST)
ABP News

ক্যানিংয়ে তিনজন তৃণমূল নেতাকে রাস্তায় গুলি করে, কুপিয়ে খুনের ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যতম অভিযুক্ত রফিকুল সর্দার সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। এখনও খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র উদ্ধার হয়নি।রাতভর তল্লাশি চালালেও ধরা পড়েনি FIR-এ নাম থাকা অভিযুক্তরা। ইতিমধ্যে ৩ জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। শুধুই কি পুরনো শত্রুতা ও এলাকা দখল, নাকি ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।  
পুলিস সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে,  নিহত স্বপন মাজিকে ২টি গুলি করা হয়েছিল। ভূতনাথ প্রামাণিকের শরীরে একটি গুলি মিলেছে। ঝন্টু হালদারের শরীরে কোনও গুলি মেলেনি।  


মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ক্যানিংয়ের ধর্মতলার বাড়ি গতকাল ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে দাবি, দেড় বছর আগে মাদক মামলায় ছাড়া পেয়ে বাড়িতে আসে রফিকুল। তবে গত ৫ মাস ধরে তিনি বাড়ি ছাড়া ছিল। গতকাল থেকে দু’দফায় রফিকুলের বাড়িতে পুলিশ গেলেও তার হদিশ মেলেনি। পরিবারের দাবি, রফিকুল তৃণমূল করত। রফিকুলের মায়ের দাবি, স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তার। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Canning Murder Update : ক্যানিং-খুন-কাণ্ডে মূল অভিযুক্ত রফিকুলের বাড়িতে ভাঙচুর

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন