Kolkata Accident: সাতসকালে ফের দুর্ঘটনা শহরে, মা উড়ালপুলে একটি গাড়িকে সজোরে ধাক্কা মেরে উল্টে গেল SUV | ABP Ananda LIVE
রবিবাসরীয় সকালে ফের দুর্ঘটনা শহরে। এদিন ভোরে গড়িয়ার দিকে যাচ্ছিল SUV। সামনের একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে ওই গাড়িতে। গতি তীব্রতায় ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। ওই গাড়িতে একজন যাত্রী ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে প্রগতি ময়দান থানার পুলিশ। দুর্ঘটনার জেরে গড়িয়াগামী মা উড়ালপুলে কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। পরে রেকার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নেওয়া হয়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।