Caramandal express: বালেশ্বরে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, কী বললেন মুখ্যসচিব ?
ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস (Caramandal express)। বালেশ্বরে লাইনচ্যুত হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। আহত বেশ কয়েকজন যাত্রী। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ২, আহত বহু যাত্রী বালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, মৃত ২, আহত বহু যাত্রী। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ, মৃত ২। দুর্ঘটনার জেরে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন উঠে গেল মালগাড়ির ওপরে। আহত বহু যাত্রী, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের ৮টি কামরা লাইনচ্যুত। খড়গপুর থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিল চিকিৎসক ও উদ্ধারকারীদের ২টি দল। বেলাইন মালগাড়ির ৫টি বগিও।