Coromandel Express: বালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, বাতিল একাধিক ট্রেন
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জের। বাতিল একাধিক ট্রেন (Train)। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাতিল করা হয়েছে আজকের শালিমার-পুরী এক্সপ্রেস (সাপ্তাহিক), শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস, হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল।