Cattle Smuggling Case: গরুপাচারকাণ্ডে নয়া মোড়, ইডি’র জালে প্রাক্তন বিএসএফ কর্তা সতীশ কুমার ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2022 02:08 PM (IST)

গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি। দিল্লির সদর দফতরে তলব করা হয় সাসপেন্ডেড বিএসএফ আধিকারিককে। ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। ইডির অভিযোগ, গরু পাচারকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা নেন সতীশ কুমার। জিজ্ঞাসাবাদের সময় ভুল তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেন বলেও অভিযোগ। বয়ানে অসঙ্গতি থাকারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আজই দিল্লিই রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে তাঁকে।