Recruitment Scam: নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড চন্দন মণ্ডল, দাবি সিবিআই-এর | ABP Ananda Live

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি (Recruitment scam) মামলায় এবার গ্রেফতার বাগদার চন্দন মণ্ডল (Chandan mandol) ওরফে 'রঞ্জন'। সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার বাগদার চন্দন মণ্ডল ওরফে 'রঞ্জন'। নিজাম প্যালেসে (Nizam Palace) ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বাগদার 'রঞ্জন'। নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড (Mastermind) চন্দন মণ্ডল, সিবিআই (CBI) সূত্রে দাবি। অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগ চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের, দাবি সিবিআই সূত্রে। চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এসেছিল, দাবি সিবিআই সূত্রে। শুধু উত্তর ২৪ পরগনা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টাকা এসেছিল, দাবি সিবিআইয়ের। মিথ্যে তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন চন্দন, সিবিআই সূত্রে দাবি। মঙ্গলবার পর্যন্ত চন্দন মণ্ডল ওরফে রঞ্জনকে সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই। হেফাজতের নির্দেশ আদালতের