Rampurhat: রামপুরহাট হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই
ABP Ananda | 13 Oct 2022 10:56 PM (IST)

রামপুরহাট হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বুলু শেখ ওরফে ডলার নামে আরও এক অভিযুক্ত গ্রেফতার। ‘বাড়িতে আগুন লাগানোর জন্য পাম্প থেকে পেট্রোল এনেছিল বুলু শেখ’, বুলু শেখ ওরফে ডলারকে গ্রেফতারের পর দাবি সিবিআইয়ের।