Tapas Saha: তাপস সাহার বাড়িতে তল্লাশি সিবিআইয়ের, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হল বাড়ী | ABP Ananda LIVE
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালাল সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বিধায়কের বাড়ি লাগোয়া পার্টি অফিস। সেখানেও তল্লাশি চালান সিবিআই অফিসাররা। বিধায়কের বাড়ি ও গাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিধায়কের দাবি, কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন তাঁর ছেলে। গতকাল সেখানেও হানা দেয় সিবিআই।