Kolkata: নবম-দশমের ওএমআর শিট রহস্যের পর্দাফাঁস করতে বৈঠক সিবিআই, মধ্যশিক্ষা পর্ষদের। Bangla News
ABP Ananda | 03 Dec 2022 10:36 AM (IST)

হাইকোর্টের নির্দেশে নবম-দশমের ওএমআর শিট রহস্যের পর্দাফাঁস করতে আলোচনায় বসল সবপক্ষ। আজ এসএসসির দফতরে সিবিআই, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীর আইনজীবীদের উপস্থিতিতে এই নিয়ে বৈঠক হয়। সূত্রের খবর, নবম-দশমের ৪০টি ওএমআর শিটের নমুনা নিয়ে আলোচনা হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে আদালতে রিপোর্ট জমা দেবে সিবিআই।