Anubrata Mandal : মিলেছে কিছু তথ্যপ্রমাণ,গরুপাচার মামলায় আজ ফের অনুব্রতকে জেলে গিয়ে জেরা সিবিআই-র
গরুপাচার মামলায় আজ ফের অনুব্রত মণ্ডলকে জেলে গিয়ে জেরা করবে সিবিআই। শান্তিনিকেতনে মলয় পিটের মেডিক্যাল কলেজে মিলেছে কিছু তথ্যপ্রমাণ, দাবি সিবিআই-এর। মলয়ের স্বাধীন ট্রাস্ট ও অনুব্রত মণ্ডলের সংস্থার মধ্যে আর্থিক লেনদেন, দাবি সিবিআই-এর। সেই তথ্য সামনে রেখেই আজ অনুব্রতকে জেরা করতে চান সিবিআই গোয়েন্দারা, খবর সূত্রের। বন্দি সায়গল হোসেনকে ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হল। অনুব্রতর দেহরক্ষীর জামিনের বিরোধিতা করবে সিবিআই, খবর সূত্রের।
Tags :
Interrogation CBI ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews AnubrataMandal CowSmugglingCase