SSC Scam: প্রসন্ন রায়ের আরও সম্পত্তির হদিশ! বিলাসবহুল আবাসনের ফ্ল্যাটে হানা সিবিআই-এর । Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Sep 2022 08:39 AM (IST)

এবার সল্টলেকের মহিষবাথানে SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের আরও সম্পত্তির হদিশ পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, মহিষবাথানের বিলাসবহুল আবাসন মার্লিন অ্যাভিনিউয়ের টাওয়ার ফাইভে 3A ফ্ল্যাটের মালিক প্রসন্ন রায়। এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ওই আবাসনে যান সিবিআই আধিকারিকরা।