Recruitment Scam : CBI-এর স্ক্যানারে কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চাওয়া হল লেনদেনের নথি

ABP Ananda  |  14 Jan 2023 02:52 PM (IST)
ABP News

নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর স্ক্যানারে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সূত্রের খবর, ২০১৬-২০২১ পর্যন্ত কুন্তলের অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের নথি চাওয়া হয়েছে। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের লিখিত বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ চাকরিপ্রার্থী ও ডিএলএড কলেজের কর্ণধারদের কাছ থেকে পরীক্ষায় পাস ও চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন বলে তাপস দাবি করেছেন। কুন্তলের নেওয়া প্রায় ১৯ কোটি টাকার হিসেব ও রশিদও কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়েছেন মানিক ঘনিষ্ঠ তাপস। CBI-এর দাবি, সেই রশিদে কুন্তলের সই রয়েছে। তার ভিত্তিতেই যুব তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের নথি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। CBI-এর দাবি, এই ১৯ কোটি টাকা কখনও তাপসের অ্যাকাউন্ট হয়ে কুন্তলের কাছে গেছে। আবার কখনও নগদে লেনদেন হয়েছে। এই পর্বে একজন মিডলম্যান মারফত টাকা গেছে কুন্তলের কাছে। এই ১৯ কোটির ভাগ কুন্তল ও তাপস ছাড়া আর কোন কোন প্রভাবশালীর কাছে গেছে, তা জানতে চায় সিবিআই।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Recruitment Scam : CBI-এর স্ক্যানারে কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চাওয়া হল লেনদেনের নথি

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন