Recruitment scam: জীবনকৃষ্ণর দুটি ফোনকে ফরেন্সিক ল্য়াবে পাঠানোর প্রক্রিয়া শুরু করল সিবিআই | ABP Ananda LIVE
জীবনকৃষ্ণ সাহার রহস্য়ে মোড়া দুটি ফোনকে দিল্লির ফরেন্সিক ল্য়াবে পাঠানোর প্রক্রিয়া শুরু করল সিবিআই। গতকালই এব্য়াপারে অনুমতি দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সিবিআই সূত্রে খবর, আজই ২ আধিকারিক ফোন ২টি নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দেবেন।