CBI: অন্য কোনও নিয়োগে চন্দন মণ্ডলের ভূমিকা রয়েছে কি না, খতিয়ে দেখছে সিবিআই

ABP Ananda  |  18 Feb 2023 01:26 PM (IST)
ABP News

রাজ্য সরকারের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর, বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে রাতভর জেরা করেছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ সি পদে শতাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন রঞ্জন ওরফে চন্দন। সেই টাকা কাদের দিয়েছিলেন? তাতে রঞ্জন কতটা লাভবান হয়েছিলেন, জানতে চাইছে সিবিআই।পাশাপাশি, সিবিআইয়ের দাবি, SSC উপদেষ্টা কমিটির ৩ সদস্যের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের। সেই সদস্যদের কাছেই নিয়োগ সংক্রান্ত সুপারিশ সরাসরি পৌঁছে দিতেন রঞ্জন ওরফে চন্দন। কার মাধ্যমে এই যোগাযোগ তৈরি হয়েছিল?জানতে বাগদার রঞ্জনকে জেরা করছেন সিবিআই অফিসাররা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, রঞ্জন ওরফে চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেনের তথ্য মিলেছে। এই টাকা কোথা থেকে এল, তা জানতে চাওয়ার পাশাপাশি, রঞ্জন ওরফে চন্দনের আত্মীয় ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিবিআইয়ের স্ক্যানারে। গ্রুপ সি ছাড়াও, শিক্ষক বা অন্য কোনও নিয়োগে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের (Chandan Mandal) ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • CBI: অন্য কোনও নিয়োগে চন্দন মণ্ডলের ভূমিকা রয়েছে কি না, খতিয়ে দেখছে সিবিআই

TRENDING VIDEOS

আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের3 Hour ago

কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি4 Hour ago

৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী4 Hour ago

শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন