Madan Mitra: সিবিআই আমাকে এত ভালবাসে...'', CBI হানার পর বললেন মদন | ABP Ananda LIVE
প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। ভবানীপুরের বাড়ির সামনে সকাল থেকেই তাই ভিড় উপচে পড়ছিল। তল্লাশি চলাকালীন তাঁকে কোথাও দেখা না গেলেও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পরই চেনা ভঙ্গিতে ধরা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। জানালেন, তাঁর বাড়ি থেকে কিছু পায়নি CBI. কিছু যে মেলেনি, তদন্তে সহযোগিতা পেয়েছেন, তা লিখেও দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। (CBI Raids)