✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

CBI: ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করেছেন

ABP Ananda  |  16 May 2023 10:29 AM (IST)
ABP News

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্ত শুরু করার পরেই নিজের মোবাইল ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করেছিলেন জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে যাওয়া তথ্য প্রায় একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে। বড়ঞার তৃণমূল বিধায়কের দুটি স্মার্ট ফোনের ফরেন্সিক পরীক্ষার পর, চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি মুছে ফেলে হয়েছে। সিবিআইয়ের দাবি, মুছে দেওয়া ডেটা উদ্ধার করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন জীবনকৃষ্ণ দুটি ফোন পুকুরে ফেলে দেন।



'ধৃত তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করেছেন'
'ওড়ানো হয়েছিল প্রচুর কথোপকথনের রেকর্ড ও ছবি'
সিবিআইকে জানিয়েছে দিল্লির ফরেন্সিক অফিসাররা, খবর সূত্রের
এসএসসি মামলার তদন্ত শুরু হওয়ার পর তথ্য ওড়ানো হয়েছে, খবর সূত্রের
যদিও ডেটা ডিলিটের পরেও একশ শতাংশ তথ্য পুনরুদ্ধার করা হয়েছে, দাবি সিবিআইয়ের
কেন জীবনকৃষ্ণ মোবাইল ফোন পুকুরে ফেলেছিলেন, তা এখন বোঝা যাচ্ছে, দাবি সিবিআইয়ের

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • CBI: ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করেছেন

TRENDING VIDEOS

বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক5 Hour ago

ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ5 Hour ago

বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য5 Hour ago

২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.