✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

CBI: তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই

ABP Ananda  |  18 Apr 2023 07:46 PM (IST)
ABP News

নিয়োগ দুর্নীতির অভিযোগে আরও এক তৃণমূল (TMC) বিধায়কের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই (CBI)। 'তেহট্ট-র বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই', নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাত থেকে তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ আদালতের। তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই, নির্দেশ আদালতের। 


চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ: গত বছর, তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা। তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার স্বপক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই।


এদিনের শুনানিতে বিচারপতি বলেন, 'নিয়োগ দুর্নীতির ফলে বহু চাকরিপ্রার্থী হয়রানির শিকার হচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে এটাই আদালত প্রত্যাশা করে এবং মানুষ যেন সেটা বুঝতে পারে। একই অভিযোগে দুটি পৃথক সংস্থা তদন্ত করলে ভিন্ন সিদ্ধান্তে উপনীত হতে পারে। সেটা সত্য উদঘাটনের পথে বাধা হতে পারে। অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন শাখার তদন্তকারী আধিকারিকের হাত বেঁধে রাখা হতে পারে। তাপস সাহার বিরুদ্ধে তদন্তে কেন তদন্তকারী আধিকারিকের সক্রিয়তা কমে যায় সেটা স্পষ্ট নয়। তাপসকে শুধুমাত্র ৪১এ ধারায় নোটিস দিয়েই থেমে গেছেন তদন্তকারীরা। একটা সময় পর্যন্ত দুর্নীতিদমন শাখার আধিকারিকরা দুর্দান্ত কাজ করেছেন। তদন্তকারী আধিকারিকের যোগ্যতা নিয়ে কোনও সংশয় আদালতের নেই। কিন্তু তারপরেই হঠাৎ করে থেমে গেছেন তদন্তকারীরা। কেন তাপস সাহাকে গ্রেফতার করা হল না সেটা স্পষ্ট নয। পাশাপাশি বিচারপতি আরও বলেন, 'ভারতীয় দণ্ডবিধি অনুসারে কেন তাপসের বিরুদ্ধে উপযুক্ত ধারা দেওয়া হল না? অভিযুক্তরা বেশিদিন বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করা ও তথ্য প্রমাণ নষ্টের সম্ভাবনা থাকে।'

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • CBI: তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.