CBI: চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'

চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'। গ্রুপ সি, গ্রুপ ডি-তে চাকরি গেল সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়ের'। অশোকনগরে সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়' রাজীব চৌধুরী, জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুত ২জনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের আত্মীয়, দাবি স্থানীয়দের। গোবরডাঙার লক্ষ্মীপুর স্বামীজি সেবাসঙ্ঘের গ্রুপ সি কর্মী রাজীব চৌধুরী। বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুতদের তালিকায় ৪৯৮ নম্বরে নাম রাজীব চৌধুরীর।  

চাকরিচ্যুত 'জেলবন্দি'র আত্মীয়: নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরই গ্রেফতার হয়েছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। আর এবার চাকরিচ্যুতদের তালিকায় তাঁরই আত্মীয়রা। অশোকনগরের বাসিন্দা সুবীরেশের ভাগ্নের দুই ছেলে রয়েছে চাকরিচ্যুতদের তালিকায়। গ্রুপ সি পদে চাকরি হারিয়েছে এক ছেলে রাজীব চৌধুরী, আরেক ছেলে জয়দীপ চৌধুরীর চাকরি হারিয়েছে। যদিও চাকরি হারানো নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিবারের সদস্যরা। যদিও স্থানীয়দের দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আত্মীয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola