CBI: অপহরণ করে জোর করে ধর্মান্তরণ, ৬ জায়গায় অভিযান সিবিআই এর

 কলকাতা হাইকোর্টের নির্দেশে মালদায় ৬ জায়গায় অভিযান চালান সিবিআই (CBI)। অপহরণ করে জোর করে ধর্মান্তরণের অভিযোগে ২ বছর আগে যে মামলা দায়ের হয়েছিল, তাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। চলতি বছরের জুনে লাগাতারভাবে তদন্ত চালাতে ফের সিবিআইকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মোতাবেক, মালদার মোথাবাড়ি ও কালিয়াচকের ৬ জায়গায় আজ অভিযান সিবিআইয়ের। ২০২১-এ কালিয়াচকে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে বেরোন ২ জন। অভিযোগ, এই ২ জনকে অপহরণ করে জোর করে ধর্মান্তরণ করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola