CBI Raid:পুজোর মুখে তৎপর আর এক কেন্দ্রীয় এজেন্সি, সকাল থেকে ফিরহাদ ও মদন মিত্রর বাড়ি-সহ ১২ জায়গায় তল্লাশি CBI-র
ABP Ananda | 09 Oct 2023 07:46 AM (IST)

ED-র পর এবার CBI. পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলায় পুজোর মুখে তৎপর আরও এক কেন্দ্রীয় এজেন্সি (CBI Raids Multiple Places Simultaneously In Municipality Recruitment Scam)। সকাল থেকে ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) ও মদন মিত্রর (TMC MLA Madan Mitra) বাড়ি-সহ ১২ জায়গায় তল্লাশি চালাল CBI. যা নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা।