Recruitment Scam:SSC নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে CBI। ABP Ananda Live

SSC নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজ শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করা হয়েছে। ধাপে ধাপে সন্দেহভাজনদের তলব করছে সিবিআই। অযোগ্য চাকরিপ্রাপকদের মধ্যে ইতিমধ্যেই ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজও তলব করা হয়েছে ৪০ জনকে। এখন হাওড়া জেলায় অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজার কাজ চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, বেশ কয়েকজন বেআইনিভাবে চাকরি পাওয়ার কথা স্বীকার করেছেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola