CBI: 'ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব সিবিআইয়ের', দাবি অভিযুক্তর। ABP Ananda Live

West Bengal News: ভোট-সন্ত্রাসে বিজেপি নেতা খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতা, কর্মীকে তলব করেছিল সিবিআই (CBI)। দাবি অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজের। তিনি কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও INTTUC-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি। তৃণমূল নেতার দাবি, লোকসভা ভোটের আগে ৩ বছরের পুরনো মামলায় তাঁদের ৩০ জন নেতা, কর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেকে পাঠিয়েছে সিবিআই। প্রথম দফার নোটিসে ১৩ জন ও দ্বিতীয় নোটিসে ১৭ জনকে ডেকে পাঠানো হয় কলকাতার নিজাম প্যালেসে। দুটি নোটিসই পাঠানো হয়েছে গত মাসে। ২০২১-এর ৩০ মার্চ, কাঁথি ৩ নম্বর ব্লকে খুন হন বিজেপি নেতা জন্মেজয় দলুই। সেই মামলায় CBI তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। তৃণমূল নেতার দাবি, মামলায় চার্জশিট জমা দেওয়ার পরেও তাঁদের তলব করা হয়েছে। যাঁদের ডেকে পাঠানো হয়েছে, CBI-এর চার্জশিটে তাঁদের নাম নেই বলে দাবি করেছেন কাঁথির তৃণমূল নেতা। ABP Ananda Live

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola